গোপালগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শৈলেন্দ্র নাথ মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (০৪ জুন) বিকালে শহরতলীর মান্দারতলা এলাকার গিনি পাম্পের পাশ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃদ্ধ শৈলেন্দ্র নাথ মন্ডলের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তরপাড়া গ্রামে। তার পিতার নাম কেশব লাল মন্ডল।
ওসি শেখ মো: নাসির উদ্দিন জানান, বৃদ্ধ শৈলেন্দ ্রনাথ মন্ডল গনেশ পাগলের আশ্রমের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।
বিকালে শহরতলীর মান্দারতলা এলাকার গিনি পাম্পের পশে ওই বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
(টিকেবি/এসপি/জুন ০৪, ২০২২)
