গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল কাইউম সরকার।

তিনি আজ বুধবার সকাল ৯ টায় টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকে। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. আব্দুল আলীম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কর্মকর্তা মুন্নী খাতুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

(টিকেবি/এএস/জুন ২৯, ২০২২)