দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ইউনিটের এলামাইন ইউনিটের সাবেক সভাপতি বাবু সঞ্জীব সাহা আকাশ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর ২:৩০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

জানা গেছে, দীর্ঘদিন যাবত কিডনির জটিলতা রোগে অসুস্থ ছিলেন। স্বর্গীয় আকাশ সাহার শেষকৃত্য অনুষ্ঠান আজ রাতে ফরিদপুর কোতয়ালী থানার ঈশান গোপালপুর ইউনিয়নের গ্রামের বাড়ি পারিবারিক শ্মশানে দাহ করা হবে বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুন গুণকগ্রাহী রেখে গেছেন।

(ডিসি/এসপি/জুন ২৯, ২০২২)