দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ‌ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ বুধবার দুপুরে শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল অঙ্গ সংগঠন, ফরিদপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চৌধুরী নায়াবা ইউসুফ- যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ও আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা মহানগর উত্তর।

বিশেষ অতিথি ছিলেন শহিদুল ইসলাম (বাবুল) - সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় কমিটি । সৈয়দ মোদারেছ আলী (ঈশা) - আহবায়ক, ফরিদপুর জেলা বিএনপি এ.এফ.এম. কাইয়ুম (জঙ্গি )- আহবায়ক, ফরিদপুর মহানগর বিএনপি। এ সময় বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জুলাই ১৩, ২০২২)