সন্তানদের মোবাইল আসক্তি কেড়ে নিল মায়ের প্রাণ
বোয়ালমারী প্রতিনিধি : সন্তানদের মোবাইল আসক্তিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের জেরে আত্মহত্যার পথ বেছে নিলো স্ত্রী। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামে।
ময়না ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মোল্যা জানান, বুধবার (১৩ জুলাই) রাতে সন্তানদের মোবাইল আসক্তি নিয়ে স্বামী মারুফ মোল্লার সাথে স্ত্রী চায়না বেগমের বচসা হয়। স্বামী ঘুমিয়ে পড়লে চায়না বেগম বুধবার গভীর রাতে বাড়ির পাশের আমগাছের ডালে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়ির কোথাও খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশে আম গাছের ডালে গাছমা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান চায়না বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করলেও মৃত্যর কারণ নিশ্চিত করেননি। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
(কেএফ/এসপি/জুলাই ১৪, ২০২২)
