প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগে ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সাথে (১৭ জুলাই) রবিবার ব্রাহ্মন ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকাল ৪টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী (লাবু) অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা আ'লীগের সভাপতি মোঃআব্দুস সোবাহান মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া,চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকির, আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা পুরাপাড়া শাখার সভাপতি ও আ'লীগ এর কর্মী ফিরোজ আলম জুয়েল, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, পৌর যুবলীগের কর্মী নিজাম নাকিব, ইউনিয়নের যুবক লীগ , ছাত্র লীগ, শ্রমিক লীগে, কৃষক লীগ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সংবাদ কর্মী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

(পিবি/এএস/জুলাই ১৭, ২০২২)