ফরিদপুরে সামসুদ্দিন মোল্লার ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত
দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশের সংবিধান রচয়িতার অন্যতম সদস্য, বঙ্গবন্ধুর আবাল্যবন্ধু , প্রখ্যাত আওয়ামী লীগ নেতা, প্রাক্তন গভর্নর সংসদ সদস্য, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ও বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান এডভোকেট শামসুদ্দিন মোল্লার ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল আজ রবিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হয়।
শামসুদ্দিন মোল্লা স্মৃতি সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের পুত্র আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কাফি, ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, ফরিদপুর সাহিত্য সংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান মিরাজ, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সদরপুর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদী জামাল লিপু , ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাহিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শামসুদ্দিন মোল্লা স্মৃতি সংস্থার সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।
সভায় বক্তারা শামসুদ্দিন মোল্লার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন শামসুদ্দিন মোল্লা শুধু একটা ব্যক্তি নয় তিনি একটা প্রতিষ্ঠান।
তিনি সারাজীবন বঙ্গবন্ধু রাজনীতি করেছেন দলকে ভালোবেসেছেন তার চাওয়া পাওয়ার কিছুই ছিল না। আমাদের শামসুদ্দিন মোলার আদর্শকে জীবনে ধারণ করে তা থেকে শিক্ষা নেওয়া উচিত।
বক্তারা আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফরিদপুরের চারটি আসনেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে জয়লাভ করানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া শামসুদ্দিন মোলা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
(ডিসি/এএস/জুলাই ১৭, ২০২২)
