ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব গঙ্গাজল অর্পণ অনুষ্ঠিত
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব গঙ্গাজল অর্পণ পালন করা হয়েছে। গঙ্গাজল অর্পণ কমিটির উদ্যোগে সোমবার দিবা গত রাত চারটা থেকে এ অনুষ্ঠান পালন করা হয।
এ উপলক্ষে শহরের নিলটুলী সার্বজনীন কালী মন্দির, কৈলাশ ধাম শিব মন্দির চক বাজার, গৌর গোপাল আঙ্গিনা শিব মন্দির, মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির ও নন্দালয় শিব মন্দিরে ভক্ত এবং পূণ্যার্থীদের সমাগম হয়।।
জানা গেছে শহরের পদ্মা নদী এবং কুমার নদীর জল সংগ্রহ করে পুনাথীরা বাবা ভোলানাথের মাথায় এ গঙ্গা জল অর্পণ করে। এ সংবাদ লেখা পর্যন্ত বেশ কিছু মন্দিরে ভক্তবৃন্দ গঙ্গাজল নিয়ে অপেক্ষমান রয়েছে। এসব মন্দিরে অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হচ্ছে ।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এর আগমন লক্ষ্য করা যায। অনুষ্ঠান চলাকালে কোথাও কোন আপত্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা প্রসাদ বিতরণ অনুষ্ঠান গুলো জানা গেছে ।
(ডিসি/এএস/জুলাই ১৮, ২০২২)
