বঙ্গবন্ধুর সমাধিতে ভিয়েতনামের রাষ্ট্রদূতের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পাম ভিয়েত সিয়েন।
সোমবার সকাল সাড়ে ১০ টায় তিনি টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পাম ভিয়েত সিয়েনের স্ত্রী মিসেস পাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মিঃ এ্যান, বরিশালের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মাস্তাফিজুর রহমান, পরিচালক আব্দুস সোবাহান, সাইফুল ইসলাম টিপু, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডি এলজি আজাহারুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশের নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পাম ভিয়েত সিয়েন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপর ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পাম ভিয়েত সিয়েন স্ত্রী ও সফর সঙ্গীদের নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধ, বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাসভবন, আদি পৈতৃক বাড়ি ঘুরে দেখেন।
(টিকেবি/এএস/জুলাই ১৮, ২০২২)
