নগরকান্দার নতুন ইউএনও এসএম ইমাম রাজী টুলুর যোগদান
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য যোগদান করেছেন জনাব এস এম ইমাম রাজী টুলু। তিনি গতকাল রবিবার বিকাল তিনটায় আনুষ্ঠিক ভাবে এস এম আব্দুল্লাহ আল মামুন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কাজ থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন।
পরিচিতি সভার আয়োজন করা হয়, এ সময়ে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা বীর মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডারদের একটি প্রতিনিধি দল। ইউপি চেয়ারম্যানদের একটি প্রতিনিধি দল, নগরকান্দা থানা ইনচার্জ মোঃ হাবিল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইকবাল কবির, নগরকান্দা প্রেসক্লাবের সকল সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন।
(পিবি/এসপি/জুলাই ১৮, ২০২২)
