মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : সারা দেশের ন্যায়  ফরিদপুরের মধুখালীতে  আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে । 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন পরবর্তী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম জমি ও গৃহহীন উপকার ভোগিদের মাঝে জমির দলিল ও চাবী বুঝিয়ে দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামিম আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন ।

মধুখালী উপজেলাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মধুখালী পৌর সভার দাউলিয়াপাড়ায় -১২টি, কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামে ৪টি এবং কোরকদি ইউনিয়নের চরবাশপুর গ্রামে ২৪টি। ৩য় পর্যায়ে ২য় ধাপে ৪০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হলো।

২৬ এপ্রিল ২০২২খ্রিঃ ৩য় পর্যায়ে ১ম ধাপে ৬০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছিল।


(এম/এসপি/জুলাই ২১, ২০২২)