নগরকান্দায় ঘর পেলো ১০ পরিবার
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯ টি (তৃতীয় পর্যায়ে-২য় ধাপে) ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে গণভবন থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সরাসরি শুভ উদ্বোধন করেন ।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।এ দিকে তৃতীয় পর্যায়ে-২য় ধাপে নগরকান্দা উপজেলায় আরো দশটি ভূমিহীন -গৃহহীন পরিবারের হাতে জমির-দলিল ও গৃহের-চাবি হস্তান্তর মধ্য দিয়ে উপজেলা কে ভুমিহীন মুক্ত ঘোষণা করা হয়।এ সময় সুবিধা ভোগীরা কাঙ্ক্ষিত চাবি টা পেয়ে আনন্দে আত্মহারা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশ ১টি ও ভূমিহীন ও গৃহ হীন থাকবে না।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) হেলাল মাহামুদ শরিফ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খাঁন,পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মী ও গনমাধ্যম ব্যক্তি বর্গ এসময় উপস্থিত ছিলেন।
(পিবি/এসপি/জুলাই ২১, ২০২২)
