কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে ২৩ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেছেন মৎস্য কর্মকর্তা (অ.দা.) পবিত্র কুমার দাস। 

শনিবার সকাল সাড়ে দশটায় মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা মিডিয়া কর্মীদের বলেন, "নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই প্রতিপাদ্যে ২৩জুলাই থেকে ২৯জুলাই পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।

২৪ জুলাই ব্যানার ফেষ্টুন সহযোগে সড়ক র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তাকে পুরস্কার প্রদান ও পোনামাছ অবমুক্ত করন। মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন।

২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৬জুলাই অবৈধ জাল, মাছের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা।

২৭ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ২৮জুলাই সুফলভোগীদের প্রশিক্ষণ এবং ২৯জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

(কেএফ/এসপি/জুলাই ২৩, ২০২২)