বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় মৎস সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় মৎস প্রশাসনের আয়োজনে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা সহকারি মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি ও বোয়ালমারীত বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী, সমকাল প্রতিনিধি মো. কাজী আমিনুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি কামরুল শিকদার, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, বাংলা টিভি প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান, যমুনা টিভি প্রতিনিধি মহাব্বত জান চৌধুরী, আমাদের নতুন সময় প্রতিনিধি সনৎ চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য এসময় এ কর্মকর্তা বলেন, দেশীয় মাছ রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
এ উপজেলার নদী-নালা, খাল-বিল, হাওর- বাওড়, মিলে প্রায় ২৬০ প্রজাতির দেশীয় মিঠা পানির মাছ পাওয়া যায় এর মধ্যে এ অঞ্চলে ১৭৬ প্রজাতির মাছ রয়েছে। বর্তমানে মাছ চাষের অবাদ জলাশয়ে যত্রতত্র পাট জাগ দেওয়ার ফলে পানি দূষণ হয়ে বেশ কিছু প্রজাতির দেশীয় মাছ বিলুপ্তির পথে। তাই পাট চাষীদের পাট পচনে নিদিষ্ঠ স্থান বেছে নেওয়া উচিত। এছাড়া মাছ রক্ষা করতে, চায়না জাল, দুয়ারী, চাক, ম্যাজিক,ভেশাল, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহার করতে হবে।
(কেএফ/এসপি/জুলাই ২৩, ২০২২)
