গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

আজ শনিবার বিকেল ৪ টায় টুঙ্গিপাড়া পৌঁছে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ সোহেল, সাধারণ সম্পাদক শাহাদত রানা, সহসভাপতি রাশেদ আহমেদ, উপদেষ্টা নূর এ জান্নাত সীমা সহ বিক্রমপুর সাংবাদিক ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

(টিকেবি/এসপি/জুলাই ২৩, ২০২২)