দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বর্তমান বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞায় ফরিদপুরে আওয়ামীলীগ হবে মানুষের শান্তি ও ঐক্যের শক্তি। এখানে কোন সন্ত্রাস মাদক ব্যবসায়ী ও হাইব্রিডদের স্থান হবে না বলে তিনি দৃঢ় কণ্ঠে সতর্ক করেন। সেই সাথে তিনি বলেন,ফরিদপুরে আওয়ামীলীগে এখন কোন বিভেদ গ্রুপিং নেই। আমরা সবাই নেত্রীর নির্দেশে ঐক্য বদ্ধ ভাবে কাজ করছি। ফরিদপুরে শুদ্ধি অভিযানে টেন্ডার বাজী, দুর্নীতি ও দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত কোন ব্যক্তি আর আওয়ামীলীগের রাজনীতিতে কাজ করার সুযোগ পাবেন না। দলের সাংগঠনিক কাঠামো কি পর্যায় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন খুবই ভাল কিন্তু আরও ভাল করতে দলের কর্মীদের নার্সিং করতে হবে।

দলের মধ্যে ঢুকে পড়া অনুপ্রবেশকারী ও হাইব্রিডদের বিষয়ে তিনি বলেন, অতীতের কয়েক বছর ক্ষমতার সাথে থেকে যারা দুর্নীতি ও টেন্ডার বাজী করেছে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান হয়েছে প্রয়োজনে আরও হবে।

দলের অঙ্গসংগঠন গুলোকে নতুন করে সাজাবার কাজ কি পর্যায়ে জানতে চাইলে তিনি বলেন, এখনও শুরু করতে পারিনি। ১২ মে দায়িত্ব গ্রহণের পর সব দিক কাজ করছি। জেলা কমিটি গঠনের পর এই সব বিষয় অগ্রসর হব। ফরিদপুরের প্রয়াত ও ত্যাগি নেতাদের স্মৃতি সংরক্ষণে তিনি উদ্যোগ নিয়ে কাজ করবেন বলে জানান। নতুন প্রজন্মের প্রতি তিনি আহবান জানিয়ে বলেন মুক্তি যুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুকে জানতে হবে। বেশি বেশি বই পরতে হবে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশাত্ববোধ আর উন্নয়ন বাস্তবায়নের কার্যক্রম গুলোকে অনুসরণ করার অনুরোধ জানান।

ফরিদপুরে জেলা আওয়ামীলীগের কমিটিতে চমক থাকতে পারে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই নতুনত্ব আর ভাল কাজের স্বপ্ন সংকল্পে এগিয়ে যাবার প্রেরণা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ থেকে পেয়েছি।

ফরিদপুরের বিশিষ্ট ভাষা সৈনিক বীর মুক্তিযুদ্ধা বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামের লড়াকু সৈনিক মরহুম এস.এম নুরুন্নবীর বড় পুত্র শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, মাতা- আনোয়ারা বেগম, ১৯৬৮ সালের ১০ মার্চ ফরিদপুরে তিনি জন্ম গ্রহণ করেন। স্ত্রী রেহানা পারভীন ফরিদপুর সিটি কলেজের জৈষ্ঠ্য প্রভাষক। সংসারে দুই ছেলে, চার ভাই ও এক বোন রয়েছে। ছাত্র জীবন থেকে ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দায়িত্ব পালন করে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহেও নেতৃত্ব ফরীদপুরের মানুষের আশা ও ভালোবাসার প্রেক্ষিতে তিনি ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন।

জীবনে প্রিয় মানুষ হিসাবে মা-বাবা, প্রিয় রাজনৈতিক হিসাবে পছন্দ করেন জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে। প্রিয় কবি হিসাবে তার প্রাণে স্থান করে রয়েছে কাজী নজরুল ইসলাম। প্রিয় কণ্ঠ শিল্পী রুনা লায়লা ও লতা মঙ্গেসকর। প্রিয় সময় রাত্রী, প্রিয় ঋতু বসন্ত, প্রিয় পোশাক শার্ট পেন্ট, প্রিয় খাবার গরুর মাংস ও ভাত। কষ্ট পান মানুষ যখন ভুল বুঝে। ফরিদপুরের মানুষের কাছে প্রত্যাশা কেবলই ভালবাসা।

(ডিসি/এসপি/জুলাই ২৪, ২০২২)