ইকবাল মাহমুদ হিরু, সদরপুর : আজ বুধবার দুপুরে ফরিদপুরের সদরপুরে যানজট নিরশনে ভ্রাম্যমান অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

অভিযানে রাস্তার পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ স্ট্যান্ড দখলমুক্ত করেন। এ সময় চার ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার ইউপি ২০০৯ এর ৮৯ ধারায় ৪ হাজার টাকা ও একটি খাবার হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সদরপুর থানার সহযোগীতায় উক্ত অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান মাহমুদ রাসেল।

এসময় তার সাথে আইন শৃঙ্খলায় সহযোগীতা করেন সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার। অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, সদরপুরের যানজট নিরশনে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি এবং সকলের সহযোগীতায় যানজট নিরশনে কাজ করে যাব।

(আই/এসপি/জুলাই ২৭, ২০২২)