গোপালগঞ্জে কমিউনিটি ক্লিনিক সুপারভিশন নিয়ে বিভাগীয় কর্মশালা
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্বাস্থ্য সেবা আরো গতিশীল করার লক্ষে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং নিয়ে বিভাগীয় পর্যায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের হল রুমে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) নির্বাহী কমিটির চেয়ারম্যান ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এবিএম আব্দ্ল্লুাহ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: নুরুল হুদা লেলিন, বিএমআরসির সদস্য ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. রাশেদা সুলতানা বক্তব্য রাখেন।
এ কর্মশালায় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা সোনানিবাসের সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের মহাপচিালক মেজর জেনারেল মোঃ মাহাবুবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, সহ ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
বিকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের হল রুমে স্বাস্থ্য সেবা নিয়ে সুধি সমাজের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পৃথকভাবে কর্মশালা ও মত বিনিময় সভার আয়োজন করে।
এদিন দুপুরে বাংলাদেশ চিকিৎসা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতহো পাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এরপর কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা আদর্শ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এটি দেশের প্রথম কমিউনিটি ক্লিনিক। এ সময় তিনি কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন। কথা বলেন চিকিৎসা সেবা গ্রহীতাদে;র সাথে।
(টিকেবি/এসপি/জুলাই ২৮, ২০২২)
