ফরিদপুরে ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকারের উপস্থিতিতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ উপজেলা পর্যায়ে নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রকল্পের আওতায় নির্মিত ২৪ টি বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়ার টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর মধ্যে একটি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামার গ্রামে নির্মিত হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি উদ্বোধনের পর প্রাথমিকভাবে বিদেশগামী কর্মীদের তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা যায়।
উক্ত প্রতিষ্ঠান হতে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা দেশ-বিদেশে দক্ষ জনশক্তি চাহিদা মেটাবে ও বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সর্বস্তরের জনগণ মনে করেন।
(ডিসি/এসপি/জুলাই ২৮, ২০২২)
