ফরিদপুরে সাংবাদিক শেখ ফয়েজের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন
দিলীপ চন্দ, ফরিদপুর : ক্যাব ফরিদপুর এর সভাপতি, ফরিদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি ও সমাজকর্মী শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল কর্তৃক সংগঠিত হয়রানি ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২৮ জুলাই ) বিকালে ফরিদপুর কোর্ট কম্পাউন্ড এলাকায় সাপ্তাহিক বাংলা সংবাদ কার্যালয় এর সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন।
(ডিসি/এসপি/জুলাই ২৮, ২০২২)
