মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের গুণগত মাননির্ণয়ে বাংলাদেশ চা বোর্ডের বার্ষিক টি টেস্টিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) শ্রীমঙ্গলের বাংলাদের চা গাবেষণা ইনিন্টিটিউটের টি টেস্টিং রুমে প্রধান অতিথি হিসেবে টি টেস্টিং কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি।

চা গাবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত চা বাগান গুলোর প্রতিনিধিগণ তাদের বাগানে উৎপাদিত চা নিয়ে উপস্থিত ছিলেন এবং টেস্টিং কার্যক্রমে অংশগ্রহণ করেন। বাংলাদেশ চা গাবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক ড. মো: ইসমাইল হোসেন টি টেস্টিংয়ে অংশ নেন।

(একে/এএস/জুলাই ৩০, ২০২২)