ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ
দিলীপ চন্দ, ফরিদপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ রবিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মহানগর বিএনপির আহ্বায়ক এ.কে.এম কাইয়ুম জঙ্গি র সভাপতিত্বে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) বিএনপি শামা ওবায়েদ রিংকু, সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) বিএনপি সেলিমুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দল শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন প্রমূখ। এ সময় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত এদেশের জনগণের প্রতি তাদের কোন মাথা ব্যথা নেই।
প্রতিদিনের দ্রব্যমূলের দাম বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে অথচ তাদের কোন খেয়াল নেই।
বক্তারা বলেন ক্ষমতা কারো চিরস্থায়ী নয় । বক্তারা বলেন রাতের আঁধারে ক্ষমতায় গিয়ে এই সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার থেকে বঞ্চিত করেছে।
তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন ঘোষণা করে নির্বাচন দেবার দাবি জানান। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। এবং আগামী দিনের লড়াই সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ফরিদপুর প্রেসক্লাবে এসে যোগ দেয়।
(ডিসি/এসপি/জুলাই ৩১, ২০২২)
