প্রান্তিক জনগোষ্ঠির ১২০ জন পেল ২১ লাখ ৬০ হাজার টাকার অনুদান
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মুজিব শতবর্ষ ও বাংলাদেশর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠিকে উন্নয়নের মূল স্রোত ধারায় সামিল করতে প্রান্তিক জনগোষ্ঠির ৫ শ্রেণির শ্রমজিবি মানুষের ১২০ জনের হাতে অনুদানের ২১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা এসব অনুদানের টাকা বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, জেলা সমজসেবা কার্যালয়ের উপপরিচালক মো.হারুন-অর-রশিদ, গোপালগঞ্জ শহর সমজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন।
গোপালগঞ্জ জেলা সমজসেবা কার্যালয়ের উপপরিচালক মো.হারুন-অর-রশিদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০ জন কামার, কুমর, বাঁশ-বেত প্রস্তুতকারী, জুতা মেরামত প্রস্তুতকারী ও সেলুন কর্মীকে ৫ দিনের সফট স্কীল প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকে ১৮ হাজার টাকা করে মোট ২১ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। এ টাকা দিয়ে তারা প্রয়োজনীয় কাচা মাল ও উপকরণ ক্রয় করে নিজেদের আয় বৃদ্ধি করতে সক্ষম হবে। মুজিব শতবর্ষ ও বাংলাদেশর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তাদের উন্নয়নের মূল ¯্রােত ধারায় সামিল করতেই সরকার এ উদ্যোগ গ্রহন করেছে।
(টিকেবি/এএস/আগস্ট ০২, ২০২২)
