আ.লীগ নেতার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতা, নেই সরকার দলীয় এমপি
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : বোয়ালমারীতে আওয়ামীলীগের এক প্রবীণ নেতার জানাজায় আজ ২ আগস্ট, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ মুহম্মদ আবু জাফর এলেও দেখা যায়নি সরকার দলীয় এমপি কিংবা সাবেক এমপি আব্দুর রহমানকে।
জানা যায়, বোয়ালমারী উপজেলা আওয়ামিলীগের প্রবীণ নেতা, স্বাধীনতা যুদ্ধোত্তর গুনবহা ইউনিয়ন পরিষদের সবচেয়ে প্রভাবশালী সাবেক চেয়ারম্যান শওকত আযিম মঞ্জুর মৃত্য সংবাদ পেয়ে ঢাকা থেকে ছুটে এসে জানাজায় অংশ নিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা, দক্ষিণ বাংলার সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী নেতা শাহ মুহম্মদ আবু জাফর জানাজায় অংশ নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শওকত আযিম মঞ্জুর জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম,এম, মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গুনবহা ইউপি চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন প্রমূখ।
(কেএফ/এসপি/আগস্ট ০২, ২০২২)
