বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের শ্রদ্ধা
তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
আজ শনিবার দুপুরে সংগঠনের সভাপতি খান গোলাম মোরশেদ ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামিমা নাসরিন, নার্গিস খান মুন্নি, সাংগঠনিক সম্পাদক আশিষ দাস, যুগ্ম দপ্তর সম্পাদক পূরবী ঠাকুরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৭১ সহদ্য ও দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের ৫ শতাধিক নার্স ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(টিকেবি/এসপি/আগস্ট ০৬, ২০২২)
