নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মদিন পালন করা হয়েছে।  সোমবার ( ৮ আগস্ট) সকালে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাথা ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু, ওসি হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, জেলা পরিষদের সদস্য আনজুমান আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বেলায়েত মাষ্টার, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্কাস আলী, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি লিয়াকত মাতুব্বরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(পিবি/এএস/আগস্ট ০৮, ২০২২)