নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা ও প্রস্তুতি সভার আয়োজন করেছে উপজেলা মৎস্যজীবী লীগ।

মঙ্গলবার (৯ আগষ্ট) বিকাল ৫ টায় সভাটি জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কাজী আবদুস সোবহানের নিজ বাসভবন উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামে অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার বিশ্বাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তালুকদারের সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক বিশিষ্ট সমাজসেবক কাজী আবদুস সোবহান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা কাজী তানভির আহম্মেদ আনিস, মৎস্যজীবী লীগ নেতা, রিজু খান, কাজী সুমন, কাজী রাজু সহ উপজেলা ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা।

(পিবি/এএস/আগস্ট ১০, ২০২২)