তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শতাধিক শিক্ষার্থী মাদক বিরোধী শপথ নিয়েছে। 

তারা সারা জীবন মদক থেকে দূরে থেকে সুস্থ সুন্দর জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি তারা ভাল মানুষ হওয়ার শপথ গ্রহন করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বশেমুরবিপ্রবি’র সেমিনার কক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের শতাধিক শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান ।

এর আগে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক বিরোধী সংগঠন উপলব্ধির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক বিরোধী র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত মাদক বিরোধী সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান।

বশেমুরবিপ্রবি’র মাদক বিরোধী সংগঠন উপলব্ধির সভাপতি আল আমিন শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের, পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস, উপলব্ধির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রশেদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

উপলব্ধির সভাপতি আল আমিন শাহ বলেন, আমারা মাদক থেকে দূরে থাকব । সুস্থ সুন্দর জীবন গড়ব। ভাল মানুষ হব। এই শপথ নিয়েছি। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষনা করেছি। সচেতনতা সৃষ্টি করে আমরা শিক্ষাঙ্গনকে মাদক মুক্ত রাখব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ রাজিউর রাহমান বলেন,মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরী করার জন্য আমরা র‌্যালী ও সেমিনার করেছি। সেখানে মাদকের কুফল নিয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়েছে। এরমধ্য দিয়ে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা সম্ভব হতে পারে। মাদকের ব্যাপারে আমরা ইতিমধ্যে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি। এটি অব্যাহত আছে। তারপরও আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বলেছি, কেউ মাদক সংশ্লিষ্ট থকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে। আমরা এই ক্যাম্পাসকে মাদক মুক্ত রাখব।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের বলেন, সরকার ডোপটেস্ট নীতিমালা গ্রহন করতে যাচ্ছে। চাকুরিতে প্রবেশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ জাতীয় বিভিন্ন ক্ষেত্রে ডোপটেস্টের ব্যবস্থা করা হচ্ছে । তাই এ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে আমরা সেমিনার করেছি। ডোপটেস্টে যাতে তাদের সুন্দর ভবিষ্যত বাধা গ্রস্থ না হয়। সেমিনারে তাদের মাদক থেকে দূরে থাকতে আহবান জানিয়েছি।

মাদকের শারিরিক, মানসিক, আর্থিক, সুমান ক্ষতির বর্ননা করেছি। মাদকের কারণে বর্হিবিশ্বে বাংলাদেশ সমস্যার সম্মুখিন হতে পরে। এ বিষয়ে সতেন করতে এ সেমিনারের আয়োজন করা। প্রত্যেকটা নাগরিককে সচেতন করে আমরা বাংলাদেশর আগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সে জন্য আমাদের এই আয়োজন। এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার পরিবর্তে সচেতনতা সৃষ্টি করে আমরা দেশকে মাদক মুক্ত করতে চাই।

(টিকেবি/এসপি/আগস্ট ১১, ২০২২)