ইকবাল মাহমুদ হিরু, সদরপুর : ফরিদপুর জেলার সদরপুর উপজেলা কনজুমারস্ এসোসিয়েশন (ক্যাব) এর আয়োজনে জেলা ক্যাবের সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  

শনিবার সকালে সদরপুর প্রেসক্লাবে উপজেলা ক্যাবের সভাপতি আঃ মজিদ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ক্যাবের সহ-সভাপতি আব্দুল হাই বেপারী। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল ওহাব আকন, মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমেদ, আঃ লতিফ মিয়া, সাংবাদিক সাঈদুর রহমান লাবলু, মোঃ হুমায়ন কবির, প্রমূখ। উক্ত প্রতিবাদ সভা সঞ্চালন করেন উপজেলা ক্যাবের সাধারন সম্পাদক সাংবাদিক প্রভাত কুমার সাহা।

(আইএইচ/এসপি/আগস্ট ২০, ২০২২)