ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
দিলীপ চন্দ, ফরিদপুর : ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ গুমের শিকার সকল ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেস ক্লাবে এ কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি ।
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ গুমের শিকার সকল ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছার সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দিলেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বিএনপির ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা বলেন এই সরকার গুম খুনের সরকার এই সরকারের আমলে বিরোধীদলের হাজার হাজার নেতা কর্মীদের গুম ও খুন করা হয়েছে।
দেশের মানবাধিকার বারবার লুন্ঠিত হয়েছে। কিন্তু সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন বাহিনীর মাধ্যমে তা করে আসছে।
বক্তারা বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুমের শিকার সকল ব্যক্তিদের তথ্য প্রকাশের দাবি জানান অন্যথায় তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটনা হবে বলে হুশিয়ারি ব্যক্ত করেন।
(ডিসি/এএস/আগস্ট ৩০, ২০২২)
