ব্রামনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক শ্রেণীর সদস্য হতে চান এম এম খায়রুজ্জামান (ভূলু)
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম এর বাসিন্দা মৃত জহুরুল হক মুন্সীর সুযোগ্য পুত্র এম এম খায়রুজ্জামান ( ভূলু) আগামী (১৪ সেপ্টেম্বর) আসন্ন ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অভিভাবক শ্রেণীর সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করতে ইচ্ছা পোষন করেছেন।
উল্লেখ্য বিষয় যে প্রবিধান ১৬ এর পত্র অনুযায়ী চারজন সাধারণ অভিভাবক শ্রেণীর সদস্য, একজন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, দুই জন সাধারণ শিক্ষক সদস্য, একজন সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য নির্বাচিত করা হবে।
এ সময় দৈনিক বাংলা ৭১ এক সাক্ষাৎকারে এম,এম খায়রুজ্জামান ( ভূলু) জানান, আমি প্রথমে বলে রাখি এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতাম না, বর্তমান বিদ্যালয়টি পড়ালেখার মানখুব ই খারাপ,সময় মতো শিক্ষক থাকে না, অর্থের অভাবে ছাত্র-ছাত্রী ঠিক মতো আসেনা, উপস্থিতি খুবই কম, আমি এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি, অনেক কষ্টে করে পড়ালেখা করছি,আজ আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমার ইচ্ছা একটি ছেলে মেয়েও যেন অর্থের অভাবে পাড়ালেখা থেকে ঝরে না পড়ে, এদের জন্য আমি আলাদা ফান্ড তৈরি করেছি, যে কোন সময় যে কোন মুহুর্তে এদের পাশে দাঁড়াতে পারি। সে লক্ষেই আগামী (১৪ সেপ্টেম্বর) ব্রামনডাঙ্গ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন অভিভাবক শ্রেণীর ২নং ক্রমিক সদস্য পদে আমি সকল অভিভাবকদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
(পিবি/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২২)
