কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের আলফাডাঙ্গায় আজ ৩ সেপ্টেম্বর দিনব্যাপি উপজেলা মিনি হলরুমে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন লিগ্যাল এইড কমিটির সদস্যগণ। 

সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের তরুণ চেয়ারম্যান এ,কে,এম, জাহিদুল হাসান। সঞ্চালক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম।

ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জেলা জজ ও জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মো. আকবর আলী শেখ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের দায়রা জজ প্রদীপ কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল কুমার দাস, জেলা লিগ্যাল এইডের সচিব ও সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান তামান্না, ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুন বাসার ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবি মানিক মজুমদার, জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) দুলাল চন্দ্র সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন, সদর ইউ পি চেয়ারম্যান এ. ক. এম. আহাদুল হাসান আহাদ, বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন অর রশীদ, টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিয়া আসাদজ্জামান, গোপালপুর ইউপি চেয়ারম্যান এনামুল হাসান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ সেকেন্দার আলম ও আলমগীর কবির প্রমূখ। এ ছাড়াও সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(কেএফ/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২২)