আবু নাসের হুসাইন, সালথা : বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ ফরিদপুরের কৈজুরী জাকের মঞ্জিলে  শনিবার বাদ যোহর থেকে শুরু হয়েছে।

জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব এর উপস্থিতিতে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেবের রওযা শরীফ যিয়ারতের মধ্যদিয়ে পবিত্র ফাতেহা শরীফের কার্যক্রম শুরু হয়। এসময় জাকের পার্টির সিনিয়র ভাইসচেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী দরবারের সকল কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

লক্ষ লক্ষ জাকেরান-আশেকান ও ভক্তবৃন্দ কৈজুরী দরবার শরীফে উপস্থিত হচ্ছেন। সারারাত দেশের বিভিন্ন জেলা থেকে বাস ও মাইক্রো কাফেলার মাধ্যমে দরবারে আসবেন নেতাকর্মীবৃন্দ।

শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনায় রবিবার আখেরী মোনাজাত এর মধ্যদিয়ে পবিত্র ফাতেহা শরীফ শেষ হবে বলে ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া জানিয়েছেন।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২২)