ফরিদপুরে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুরবরানন্দ মহারাজ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শেখ আকরামুল হক, রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ. এস. এম. আলী আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন,
সভায় বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের আশন্ন দুর্গা পূজাকে সামনে রেখে হিন্দু মুসলিম সম্মিলিত ভাবে কমিটি করতে হবে। জেলায় সকল ধর্মের মানুষদের নিয়ে দীর্ঘদিনের সামাজিক- সম্প্রীতি অক্ষুন্ন রাখা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। এই ঐতিহ্যকে ধরে রাখতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষক, ইমাম, পুরোহিত, আলেম, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন ও উদ্বুদ্ধকরণ সভা ও প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২২)
