‘আমি আপনাদের কর্মী হয়ে কাজ করতে চাই’
দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রশাসক প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, ফরিদপুরের রাজনীতিতে সারা জাগানো মুজিব আদর্শের কণ্ঠস্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শিবাদ ও স্নেহধন্য ব্যক্তিত্ব মোঃ ফারুক হোসেন বলেছেন, আমি অতি সাধারণ ক্ষুদ্র কর্মী আপনাদের আশা আকাঙ্খার প্রতীক আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন আমি ধন্য আপনাদের সেবায় কর্মী হয়ে কাজ করতে চাই। নির্বাচনে যার যা করার আছে আপনারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ফরিদপুর গড়ে তোলার সংগ্রামে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে আসুন।
তিনি আজ মঙ্গলবার তার নিজ বাস ভবনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে উল্লেখিত কথাগুলো বলেন।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২২)
