নগরকান্দায় উপজেলা আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান টি শুরু হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ,কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা খান,তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, রাম নগর ইউনিয়নের চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
(পিবি/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২২)
