কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : বাংলাদেশ কৃষক লীগের আহ্বায়ক মো. আকরামুজ্জামান রুকু মৃধার সভাপতিত্বে উপজেলা কৃষক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এ কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. গোলাম কবীর। জনাব গোলাম কবীর বলেন, আমি আমার প্রিয় দল বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেছিলাম। আমার দল জনাব গোলাম ফারুক হোসেনকে মনোনয়ন দিয়েছে। আপনারা আপনাদের এলাকার ইউপি চেয়ারম্যান ও ইউপি মেম্বরদেরকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিককে ভোট দেবার আহ্বান জানাবেন।

কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. বাবুল রশীদ, পৌর কৃষকলীগের সভাপতি মো. মুনির হোসেন রফি, কৃষকলীগের সদস্য সচিব শরীফ শাহিনুল আলম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, লুৎফর রহমান মৃধা, মো. মোকলেছুর রহমান অরুণ প্রমুখ।

কৃষকলীগ নেতৃবৃন্দ কর্মীসভা থেকে বোয়ালমারী উপজেলাকে জেলায় রূপান্তরের জোর দাবি জানান।

(কেএফ/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২২)