সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আনুমানিক ২২/২৩ বছরের অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পৃলিশ।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি গ্রামের সামনে পাকা রাস্তার পাশে খাদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বিকালে গরুর ঘাস কাটতে গিয়ে এক কৃষক খাদে লাশ দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। লাশের পরোনে রয়েছে জিন্সের নীল প্যান্ট ও গায়ে খয়েরী গেঞ্জি। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি বলে পুলিশ জানিয়েছেন।

(এএন/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২২)