ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
দিলীপ চন্দ, ফরিদপুর : এক সময়ের রাজপথের বঙ্গবন্ধুর সৈনিক শ্রমিক নেতা হাসিবুল হাসান লাভলুর কনিষ্ঠ পুত্র ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলয়কে গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা পৌনে বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে দলীয় নেদা কর্মীরা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুল হাসান প্রলয়ের বড় ভাই ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরিফুল হোসেন প্লাবন , স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, দপ্তর সম্পাদক শামীমুর রহমান সোহাগ, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কোতোয়ালি থানা ছাত্রলীগের শহর শাখার সভাপতি আশিকুর রহমান বিপ্লবসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন।
সভায় বক্তারা অবিলম্বে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত শ্রমিক জননেতা হাসিবুল হাসান লাবলু ও জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝর্না হাসানের পুত্র আশরাফুল হাসান প্রলয়ের মুক্তি দাবি করেন । তারা বলেন একটা সুনির্দিষ্ট মহল প্রলয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঘটনার দিন প্রলয় ওখানে উপস্থিত ছিল না সে বাড়িতেই ছিল। অথচ তাকে নিয়ে এই মিথ্যাচার করা হচ্ছে। বক্তারা অবিলম্বে প্রলয় কে মুক্তি দেয়া না হলে আগামীতে আরো কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে জানান।
গত ১৮ সেপ্টেম্বর ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গণে ছাত্রলীগ কর্মী সৌরভ মালোকে ৪/৫ জন সন্ত্রাসী দ্বারা কুপিয়ে গুরুতর আহত করা হয়। উক্ত ঘটনায় গত ১৯ শে সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলোয়কে গ্রেফতার করে।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ২০, ২০২২)
