ইকবাল মাহমুদ হিরু, সদরপুর : ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে চর কুমারিয়া গতকাল রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে সদরপুরের ফায়র সার্ভিসের ২টি ইউনিট ও এলাকাবাসির সহযোগীতায় ঘন্টা ব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ড মূহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ১টি টিনের ঘর ও ঘরের মালামাল ভষ্মিভ‚ত হয়ে প্রায় তিন লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের টিম লির্ডার ইলিয়াস মোল্যা জানান। এ রিপোর্ট লেখা পযন্ত অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।

এ ব্যাপারে বিউটি আাক্তার, স্বামীঃ মোঃ ফারুক খান সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ করে বলেন পূর্ব শত্রæতার জের ধরে তার বসত ঘরে দূর্বৃত্তরা রাতের আধারে অগ্নিকান্ড ঘটিয়েছে বলে জানান।

(আইএইচ/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২২)