সালথায় ৪১ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় ৪১টি পূজামন্ডপে এ বছর শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সালথা উপজেলার ৮টি ইউনিয়নে এ পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল থেকে শুরু হবে দূর্গাপূজা। এই পূজা ঘিরে থাকবে প্রশাসনের কড়া নিরাপত্তা।
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে জানা যায়, শারদীয় দূর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির কাজ শেষে চলছে রঙ্গের কাজ। বৃহপতিবার পর্যন্ত রঙ্গের কাজ শেষ হবে বলে জানান বিভিন্ন পূজা মন্ডপের আয়োজকরা। তারা জানান, আগের বছরের চেয়ে এবছর পূজা জাকজমকপূর্ণভাবে হবে। দূর্গাপূজায় সকল প্রকার নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন সালথা থানা পুলিশ।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, উপজেলায় মোট ৪১টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল পূজা মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। পূজা মন্ডপ এর সমস্ত কার্যক্রম সিসি ক্যামেরার আওতায় রাখাসহ ভিডিও রেকর্ডিং ব্যবস্থার জন্য পূজা উদযাপন পরিষদের নেত্রীবৃন্দদের কে বলা হয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজার শুরুর দিন থেকে শেষদিন পর্যন্ত প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক সদস্য নিয়োজিত করে ২৪ঘন্টা নিরাপত্তার জন্য বলা হয়েছে। কেউ যদি আইনশৃংখলা ভঙ্গ করে তাকে ছাড় দেওয়া হবে না।
(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২২)
