শারদীয় দুর্গাপূজায় মহা অষ্টমীর পূজা মন্দিরে মন্দিরে ভক্তবৃন্দের ভীড়
দিলীপ চন্দ, ফরিদপুর : শারদীয় দুর্গা পূজা দ্বিতীয় দিন আজ মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল থেকে এ উপলক্ষে মন্দির গুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
এ ব্যাপারে ঝিলটুলি সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে পুরোহিত সুজন অধিকারী জানান, সকাল থেকেই পূজা অনুষ্ঠিত হচ্ছে এ উপলক্ষে দুর্গা দেবীর মহাস্নান মহাস্নান, আরাধনা, অঞ্জলী প্রদান, মহাপ্রসাদ বিতরণ, ইত্যাদি অনুষ্ঠিত হবে। এছাড়া রাতে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। বেলা দশটা থেকে বারোটার ভিতর অনেক ভক্তবৃন্দ অঞ্জলি প্রদান করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত বিভিন্ন মন্দিরে অষ্টমীর কার্যক্রম ছিল।
এদিকে অষ্টমী পূজা উপলক্ষে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ সংবাদ লেখা পর্যন্ত বিভিন্ন মন্দিরে মহা অষ্টমীর পূজা চলছিল ।
(ডিসি/এএস/অক্টোবর ০৩, ২০২২)
