এ কে আজাদ, রাজবাড়ী : হঠাৎ পারনারায়ন গুসাইবাড়ী গীতাঞ্জলি সংঘ পূজা মন্দিরে চুরির অভিযোগ পাওয়া গেছে গত রাতে ঘটনা ঘটছে। এ ব্যাপারে গীতাঞ্জলি সংঘ পূজা মন্দিরের সাধারণ সম্পাদক নিতাই দাস বলেন আটটা শাড়ি এক বস্তা চাউল খাবার পরিবেশন করার থালা-বাসন চুরি হয়ে গেছে তিনি আরো বলেন এখানে দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার কারণে ঘটনাটি ঘটেছে আমি কর্তৃপক্ষকে জানিয়েছি।

পাংশা পুজো উদযাপন কমিটির আহবায়ক সুব্রতকুমার দাস সাগর বলেন চুরির ঘটনা ঘটেছে আমি ঘটনা স্থলে গিয়েছিলাম এই চুরির সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মিজান বলেন আমাদের পুলিশের মোবাইল টিম সব সময় কাজ করছে হয়তো ওই সময় ছিল না বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।

(একে/এএস/অক্টোবর ০৩, ২০২২)