নগরকান্দায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : আসছে ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন এর সমর্থনে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ অক্টোবর) শনিবার সকালে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমীতে অনুষ্ঠানটি শুরু হয়।
নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্হায়ী কমিটির অনতম সদস্য আব্দুল রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, আওয়ামী লীগ নেতা একে আজাদ।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, ডাংগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি আবুল কালাম, কোদালিয়া শহিদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন লিলু, ফুলসূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন মিয়া, শহিদনগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন লিলু, পুরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, সহ ৯ টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
(পিবি/এএস/অক্টোবর ০৮, ২০২২)
