লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় পার মল্লিকপুর গ্রামে বাড়ির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে দিলেন দূর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আব্দুল মান্নান মোল্যা বাদি হয়ে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। 

অভিযোগে জানা গেছে, লোহাগড়া উপজেলার পার মল্লিকপুর গ্রামের মৃত লাল মিয়া মোল্যার ছেলে আব্দুল মান্নান মোল্যা ১২৩ নং মল্লিকপুর মৌজায় ৩০৩ নং খতিয়ানের ১৫৫৩, ১৫৫৫ ও ১৫৬১ নং দাগে ৬৫ শতক জমি ভোগ দখল করে আসছেন। উক্ত জমি নিয়ে একই গ্রামের মৃত আমানত শেখের ছেলে আব্দুল্লাহ শেখ ও তার ভাই আবুল হোসেন শেখের সাথে বিরোধের জের ধরে গত শনিবার (২২ অক্টোবর) রাতে আব্দুল মান্নান মোল্যার বাড়ির জমিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে।

রবিবার সকালে সীমানা প্রাচীর ভাঙ্গা দেখতে পেয়ে ক্ষতিগ্রস্থ আব্দুল মান্নান মোল্যা অভিযুক্ত আব্দুল্লাহ শেখ ও আবুল হোসেন শেখকে জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে আব্দুল মান্নান মোল্যাকে দেখে নেবার হুমকি দেয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আব্দুল মান্নান মোল্যা বাদি হয়ে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরএম/এসপি/অক্টোবর ২৩, ২০২২)