বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে গোপন সংবাদের ভিত্তিতে  রাজাপুর ক্যাম্পের এস আই মোঃ সামসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে বের হলে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাওভাঙ্গা- গোয়াল বাথান ঘাট থেকে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ী ইমরান হোসেন  (২১)কে আটক করে।

আটক ইমরান মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামের মোঃ মুজিব রহমান এর ছেলে। এ বিষয়ে মহম্মদপুর থানার ইন্সপেক্টর ( তদন্ত) মোঃ বোরহান উল ইসলাম, ইয়াবা উদ্ধার ও ইমরান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক এর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মামলা নং-( ১৪) তাং ১৩/১২/২০২২ইং।

(বিএস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২২)