বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল এর সভাপতিত্বে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সরকারি আরএসকেএইচ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাফ বক্তব্য দেন।

এসময় উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


(বিএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২২)