মহম্মদপুরে পতিত জমিতে বাদাম চাষের উদ্বোধন
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মহম্মদপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে খাদ্য উৎপাদনে জন্য এবং স্থায়ী কৃষকদের পতিত সরকারি জমিতে চাষাবাদে উদ্বুদ্ধ করার জন্য, জয়রামপুর নবগঙ্গা নদীর চরে ১২ একর জমিতে বিনা চিনা বাদাম-৪ জাতের বাদাম চাষের শুভ উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
এছাড়া আজ বুধবার দুপুরে উপজেলার নহাটা ইউনিয়নের জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল মতিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান,
উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবাহান, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাফ প্রমূখ।
(বিএস/এসপি/ডিসেম্বর ২১, ২০২২)
