তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ৫০ প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে স্কুল পোশাক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শহরের বর্ণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের হাতে এই পোশাক তুলে দেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডি এলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোঃ গোলাম কবির, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(টিকেবি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৩)