গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে । জেলা প্রশাসনের সহযোগিতায়  গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয় শহরের পৌরপার্কে এই  মেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার ( ৯ ফেরুয়ারি) রাতে শহরের পৌর পার্কে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র শেখ রকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী ব্যবস্থাপক গৌরব দাস সহ অরো অনেকে বক্তব্য রাখেন ।
পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সহ অতিথিবৃন্দ মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। পৌরপার্কে অনুষ্ঠিত এ মেলায় ৪০ টি স্টল বসেছে। এতে বস্ত্র , পাট, চারু, কারু, মৃৎ ও হস্ত শিল্পে উৎপাদিত পণ্যের সমাহার ঘটেছে । এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারী পযর্ন্ত ।

বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী ব্যবস্থাপক গৌরব দাস বলেন, বস্ত্র , পাট, চারু, কারু, মৃৎ ও হস্ত শিল্পের প্রসারে এই মেলার আয়োজন করা হয়েছে।মেলায় দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত পণ্যের পসরা বসেছে।এখান থেকে দর্শনার্থীরা তাদের পছন্দের পন্য সুলভে কিনতে পারছেন।

(টিকেবি/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৩)